ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪০, ১১ মে ২০২৪
ছেলের সঙ্গে অভিমান করে মায়ের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার ছেলের সঙ্গে অভিমানে নাসরিন আক্তার (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেল পৌনে চারটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসরিন আক্তার কুমিল্লার তিতাস থানার নারান্দিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। বর্তমানে শনির আখড়ার নুরপুর এলাকায় ভাড়া থাকতেন।

Advertisement

নিহতের ভাই মোজাম্মেল বলেন, আমার দুলাভাই প্রবাসে ছিলেন। এক বছর আগে তার মৃত্যু হয়। বোন নাসরিন আক্তারের সঙ্গে আজ পারিবারিক বিষয় নিয়ে ছেলের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে আমার বোন ছেলের ওপর অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। 

পরে ছেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!