মৃত আজিজুল প্রাং চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের তয়জাল প্রাং এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি সেলিম রেজা।
জানা গেছে, গত সোমবার আজিজুলের শ্যালকের বিয়ে হয়। বিয়েতে আজিজুলকে দাওয়াত করেনি শ্যালকের পরিবারের লোকজন। দাওয়াত না পেয়ে ক্ষোভে তিনি পরিবারের সদস্যদের বৌভাতের অনুষ্ঠানে যেতে নিষেধ করেন। নিষেধ না শুনে আজিুলের বউ, বাবা-মাসহ পরিবারের অন্যান্যরা বৌভাত অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কবিতর্ক হয়। পরে বুধবার ভোরে কীটনাশক পান করে আত্মহত্যা করেন আজিজুল।
.png)
চাটমোহর থানার ওসি সেলিম রেজা জানান, ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।