ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে নববধূসহ দুইজনের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ৬ মে ২০২৪
চাঁদপুরে নববধূসহ দুইজনের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় নববধূ ও এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ী থেকে মাহফুজুর রহমান (১৯) ও দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে নববধূ নুসরাত জাহান মাহির (২০) মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানার এসআই গোপিনাথ অধিকারী। 

মাহফুজুর রহমান হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দ আলী হাজী বাড়ীর খোরশেদ আলমের ছেলে। প্রেমঘটিত কারণে মাহফুজ আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানান। তবে পরিবারের কোনো সদস্যই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

Advertisement

অপরদিকে, উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের নমসূত্র বাড়ি থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও শাহরাস্তির শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক জাকির হোসেন ফরিদের স্ত্রী নুসরাত জাহান মাহির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গত ১২ এপ্রিল (শুক্রবার) ফরিদ ও মাহির সামাজিকভাবে বিয়ে হয়। মাত্র ২৪ দিনের মাথায় নুসরাত জাহান মাহি আত্মহত্যা করেন। নুসরাত জাহান মাহি শোরশাক চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষক-ছাত্রী প্রেম করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে পারিবারিকভাবে জানা গেছে।

জাকির হোসেন ফরিদ জানান, তিনি সকালে নাস্তা করে কলেজে চলে যান। কলেজ যাওয়ার পর তার ভাগনে তাহসিন স্ত্রী নুসরাত মাহির আত্মহত্যার ঘটনা মোবাইলে জানান। তাৎক্ষণিক তিনি কলেজ থেকে দ্রুত বাড়িতে আসেন।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় এক তরুণ ও গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে উভয় মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!