জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় অবস্থান রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৪৬৯ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৭৭ জন। এ বিদ্যালয়ের পাসের হার ৯৮ দশমিক ৩২ শতাংশ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। গত বছর শতভাগ পাসের তালিকায় সেরা দশে থাকলেও এ বছর সেই তালিকায় স্থান পায়নি শিক্ষাপ্রতিষ্ঠানটি। তবে ৪৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১৫ জন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৯ দশমিক শূন্য নয় শতাংশ।
.png)
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। ৫৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৪৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৯৯ দশমিক শূন্য নয় শতাংশ।
পঞ্চম অবস্থানে রয়েছে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৪৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩৫ জন। এর মধ্যে জিপিএ-৫ ২৬১ পেয়েছে জন।
ষষ্ঠ অবস্থানে রয়েছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫২৬ জন। ৯৯ দশমিক শূন্য ছয় শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন।
জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন। গতবছরও সপ্তমের তালিকায় ছিল এ শিক্ষাপ্রতিষ্ঠান।
অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়। ৩৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ৩৩৪ জন। জিপিএ-৫ পেয়েছে ২১২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮২ শতাংশ।
নবম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৭ জন। পাসের হার ৯৫ দশমিক ২৭ শতাংশ।
সেরা দশের তালিকায় দশ নম্বরে রয়েছে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানের ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার বেড়েছে চার দশমিক ৫১ শতাংশ। পরীক্ষায় অংশ নেয়া এক লাখ ৪৫ হাজার ৭৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে এক লাখ ২০ হাজার ৮৭ জন। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। গতবার পেয়েছিল ১১ হাজার ৪৫০ জন। এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫।