ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সোনাতলায় আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত লীটন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ৮ মে ২০২৪
সোনাতলায় আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত লীটন
ফাইল ফটো

বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মিনহাদুজ্জামান লীটন আবারো নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) রাত সোয়া ৮টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফলে দেখা যায়- মিনহাদুজ্জামান লীটন (আনারস) প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২০ হাজার ৪৮৩ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৩৪৫ ভোট।

Advertisement

সোনাতলা উপজেলায় মোট ভোটার ছিলেন ১,৬৬,১৬১। এর মধ্যে সর্বমোট ভোট পড়েছে ২৮,৪২৭। ভোট বাতিল হয়েছে ৫৯৯টি আর প্রদত্ত ভোটের শতকরা হার ১৭ দশমিক ১১ শতাংশ।

উল্লেখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনে মিনহাদুজ্জামান লীটন নৌকা মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!