ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোট প্রদানের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ৮ মে ২০২৪
ভোট প্রদানের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, যুবক আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার দেওপাড়া ইউনিয়নের মনিগ্রামের একটি কেন্দ্রে ভোট দেওয়ার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিকেলে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুর ২টার দিকে ‘এমডি হামিম হোসেন’ নামে একটি ফেসবুক আইডি থেকে ভোট দেওয়ার ভিডিওটি আপলোড করা হয়।

ঐ ভিডিওতে দেখা যায়, ভোটদানকারী তার পছন্দের প্রতীকে সিল মেরে যাচ্ছেন। উপজেলার নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে হামিম হোসেন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশ।

Advertisement

রাজশাহী পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান বলেন, ভোট কক্ষে ঢুকে ভোট প্রদানের ভিডিও ধারণ করা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা আপলোড করা দুটোই অপরাধ। এ ঘটনায় একজনকে আটক করে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!