ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ২০ ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশতাধিক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৮ মে ২০২৪
বঙ্গোপসাগরে ২০ ট্রলারডুবি, নিখোঁজ অর্ধশতাধিক
ফাইল ফটো

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে অন্তত ২০টি লবণবাহী ট্রলার ডুবে গেছে। ঘটনার পর এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।

বুধবার সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারগুলো কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী বাঁশখালী থেকে লবণবোঝাই করে চট্টগ্রামে আসছিল।

জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে বুধবার সকাল থেকে সাগরে বাতাস ও ঢেউ চলাকালে লবণবাহী ১৫ থেকে ২০টি ট্রলার ডুবে যেতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নৌকা নিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে কোস্টগার্ড ও নৌ পুলিশ।

Advertisement

উদ্ধার হওয়া বার আউলিয়া ট্রলারের মাঝি ফারুক জানান, কুতুবদিয়া থেকে আসার সময় সকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে ট্রলার উল্টে ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০টি ট্রলার ডুবে গেছে। প্রতিটি ট্রলারে পাঁচ থেকে সাতজন মাঝি-মাল্লা ছিল।

গহিরা বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত বলেন, আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি ট্রলার ডুবির খবর পেয়েছি। কোস্টগার্ড ও নৌ পুলিশ অন্তত ৩০ জনকে উদ্ধার করলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে নৌ পুলিশ ও কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!