ভোট দেওয়া শেষে এভাবেই নিজের মনের ভাব প্রকাশ করছিলেন শতবর্ষী বৃদ্ধা কুলসুম বিবি। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেওয়া শেষে এসব কথা বলেন তিনি।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপর উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৪টায়।
.png)
প্রথম প্রহরে ভোট দিতে আসা গৃহিণী শাহনাজ পারভিন বলেন, সকাল সকাল ভোট দিলে কোনো ধরনের ঝামেলা থাকে না৷ পরে ভিড় হয়, আবার কখনো কখনো ঝামেলাও হয়। সে কারণে ভোট দিয়ে দিলাম। এখনো নিশ্চিন্তে সারাদিন বাড়ির কাজ করা যাবে।
কলেজ শিক্ষার্থী আলমগীর ইসলাম বলেন, এবারে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হলো৷ আমার চোখে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ও হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৩৬টি ভোট কেন্দ্র ভোটগ্রহণ চলছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, সকাল থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে৷ সকালে কিছুটা ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে ভোটার সংখ্যা বেড়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে পারবো।
উল্লেখ্য যে, জেলার দুটি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৬০৮৬৩ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ৮২৯৫৪ জন ও নারী ভোটার ৭৭৯০৯ জন৷ হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১২০৪৯৭ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ৬২৩৬৯ জন ও নারী ভোটার ৫৮১২৮ জন।