বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর কাছে খয়খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ১৭৬/ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে মারা যান তারা।
নিহতরা হলেন- উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল ও ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী।
.png)
পুলিশ ও বিজিবি জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলা রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় ওই দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেন৷ অন্যদিকে ওই দুই যুবকের মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ৷
জানা যায়, তারা অবৈধভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল৷
তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার বলেন, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। পরে মরদেহ ভারতে নিয়ে যায় তারা।
পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ভারতের অভ্যন্তরে দুইজন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।