ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১০, ২৮ মার্চ ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে। আহত অলিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির ছেলে। 

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে অলিউলসহ আরো ৫-৬ জন ভারতে প্রবেশ করেন। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন। ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেন বিজিবি অধিনায়ক। 

Advertisement

এদিকে, আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগীরা প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসা না নিয়েই অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়। সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে ঘটনার বিস্তারিত জানতে পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!