এর আগে, শুক্রবার (৩ মে) সকাল ১০ টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে টাঙ্গাইল কমিউটারের তিনটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। এছাড়া আরো বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে সূত্র বলছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালকসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই গাজীপুর জেলা প্রশাসক, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
.png)
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, কেন দুর্ঘটনাটি ঘটে, কারও গাফিলতি আছে কিনা, এসব বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরই মধ্যে উদ্ধারকারী ট্রেন ঢাকা হতে আসছে।
জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, টাঙ্গাইল কমিউটার ও মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে ছিল। টাঙ্গাইল কমিউটারটি গিয়ে ধাক্কা দেয়। তবে যাত্রী কম থাকায় আহতদের সংখ্যা কম। ট্রেন চলাচল কখন শুরু হবে এটি এখনো বলা যাচ্ছে না।