স্থানীয়দের দাবি, ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুল অনুপস্থিত ছিলেন। যার কারণে রেল আসলেও ক্রসিংয়ে প্রতিবন্ধক না থাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।
এর আগে, শুক্রবার (৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে ট্রেন দুর্ঘটনা ঘটে।
.png)
ফেনীর পুলিশ সুপার জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কায় প্রথমে দুইজন ও পরে আরো চারজন মারা গেছেন। ঘটনার সময় দায়িত্বরত গেটম্যান অনুপস্থিত ছিলেন বলে রেলপুলিশ থেকে জানতে পেরেছি। এ বিষয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।