নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন ট্রেনের যাত্রী বলে জানা গেছে। এদিকে ট্রাক রেললাইনের ওপর পড়ে থাকায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর লাইনে ট্রেন চলাচল করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা পুলিশ সুপার জাকির হাসান।
.png)
ফেনী রেলস্টেশন সূত্র জানায়, সকাল সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি ফেনীর মুহুরীগজ্ঞে এলাকায় পৌঁছলে লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন ট্রাক চালক ও অপরজন ট্রেনের যাত্রী বলে জানা যায়। তবে ট্রাক পড়ে থাকায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলাচল করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান।
ফেনী রেল স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন সকাল সোয়া ৮টার দিকে ফেনীর মুহুরীগজ্ঞে এলাকায় লাইনে উঠা একটি ট্রাককে ধাক্কা দেয়।
ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীর মুহুরীগঞ্জে বালুবাহী একটি ট্রাক রেললাইন ক্রস করার সময় ট্রাকটি আটকে গেলে ঢাকা থেকে চট্টগ্রামগামী টু ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। আশা করি স্বল্প সময়ে মধ্যে লাইন চালু হয়ে যাবে। ঘটনাটি তদন্ত করা হবে। কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।