শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ। এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়ার লংলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে যায়।
কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে এসে রাত ১১টা ২০মিনিটে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। এরপর কুলাউড়া-লংলা স্টেশনের মধ্যবর্তী স্থানে গিয়ে বিকল হয়ে পড়ে ট্রেনটির ইঞ্জিন। পরে কুলাউড়া লোকোশেড থেকে ইমার্জেন্সি ইঞ্জিন দিয়ে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে আসা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, আখাউড়া জংশন স্টেশনের লোকোশেড থেকে ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।