ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ২০ মার্চ ২০২৪
লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, রেল যোগাযোগ বন্ধ
লালমনির এক্সপ্রেস। ছবি: সংগৃহীত

নাটোরের ইয়াছিনপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জংলি রেলগেট ও ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান ।

স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিলে ত্রুটির কারণে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছে। যার কারণে এই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে পৌঁছেছে‌। বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে উত্তরাঞ্চলের যোগাযোগ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!