ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে পথচারীদের শরবত বিতরণ করলো শিক্ষার্থীরা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২ মে ২০২৪
শেরপুরে পথচারীদের শরবত বিতরণ করলো শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড দাবদাহে ক্লান্ত পথচারী, রিকশা চালক ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে লেবুর শরবত, পানির বোতল ও স্যালাইন বিতরণ করছে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১টা থেকে বেলা ৪টা পর্যন্ত শহরের নয়নী বাজার এলাকায় ওইসব শরবত, স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়।

এ সময় রিকশাচালক, ক্লান্ত পথচারী এবং ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে শিক্ষার্থীরা এক বোতল পানি, একটি স্যালাইন এবং এক গ্লাস করে লেবুর শরবত বিতরণ করে।

Advertisement

আয়োজক শিক্ষার্থীরা জানায়, প্রচণ্ড তাপদাহে ক্লান্ত পথিক এবং রিকশাচালক ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে লেবুর শরবত, পানির বোতল ও স্যালাইন বিতরণ করছেন। যাতে ক্লান্ত পথচারী কিছুটা স্বস্তি ফিরে পায়।

শরবত ও পানির বোতল পেয়ে ক্লান্ত পথচারীরা  শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।

 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!