ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ৫ প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ২ মে ২০২৪
প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে ঝরল ৫ প্রাণ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন। 

বুধবার (১ মে) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মাধবপুর থানার ওসি রাকিবুল ইসলাম খান জানান, বিদেশ থেকে ফেরা এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে ঢাকা থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা নামক জায়গায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এক নারীসহ পাঁচজন। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!