মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুর বাড়ির পাশের একটি দোকানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিনিট কার্ড কিনতে বাড়ির পাশে একটি দোকানে যায় শিশুটি। এ সময় দোকানি সুন্নত আলী কৌশলে তাকে দোকানের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এতে গুরুতর আহত হয় শিশুটি। এরপর বাড়ি ফিরে শিশুটি ঘটনাটি স্বজনদের জানালে তারা দোকানি সুন্নত আলীকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুন্নত আলীকে আটক করে পুলিশ।
.png)
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে।