ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে শিশু ধর্ষণ, গাজীপুর থেকে ধর্ষক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২৩ এপ্রিল ২০২৪
লালমনিরহাটে শিশু ধর্ষণ, গাজীপুর থেকে ধর্ষক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে কালীগঞ্জে এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার ভোরে র‌্যাব-২ এর সদস্যরা তাকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করে।

Advertisement

গ্রেফতারকৃত ফরহাদ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের শ্রীখাতা গ্রামের মো. মনিরের ছেলে। তিনি কালীগঞ্জ থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলার আসামি। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন।

জানা যায়, ফরহাদ হোসেন ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের শ্রীখাতা গ্রামের একটি সুপারি বাগানে নিয়ে শিশুকে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে ওই এলাকার এক ব্যক্তি ফরহাদকে চিনতে পারেন। পরে ওই ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং শিশুটির বাবা-মাকে জানান। এর পরদিন ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দীর্ঘদিন ধরে ওই যুবক পলাতক ছিলেন। পরবর্তীতে সোমবার র‍্যাব-২ কাশিমপুর থানা এলাকা থেকে ধর্ষক ফরহাদকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ওসি মো. ইমতিয়াজ কবির বলেন, শিশু ধর্ষণ মামলার আসামিকে র‍্যাবের মাধ্যমে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি আমাদের হেফাজতে আসলেই তাকে আদালতে সোপর্দ করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!