ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে আইপিএলের ৩ জুয়ারী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১২, ২৯ এপ্রিল ২০২৪
শেরপুরে আইপিএলের ৩ জুয়ারী গ্রেফতার
ছবি- সংগৃহীত

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে অভিযান চালিয়ে আইপিএলের ৩ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের দরবেশ আলীর ছেলে রুবেল মিয়া (৩০),  নদন আলীর ছেলে ফটিক মিয়া (২৬) ও সেকান্দর আলীর ছেলে ওসমান গণি (২৮)।

সোমবার বিকেলে ঐ তিন জুয়ারীকে আদালতে সোপর্দ করেছে ডিবি পুলিশ। জানা গেছে, উপজেলার কুঠুরাকান্দা গ্রামে কতিপয় জুয়াড়ি আইপিএল খেলা নিয়ে জুয়া খেলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার রাত ১১টার দিকে চলমান জুয়ার আসরে অভিযান চালায়।

Advertisement

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালিয়ে যাবার সময় রুবেল মিয়া, ফটিক মিয়া এবং ওসমান গণিকে আটক করা হয়। এই ঘটনায় শেরপুর সদর থানায় ধৃত জুয়ারীদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!