ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৭, ২৮ এপ্রিল ২০২৪
মেহেরপুরে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ফটো

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক ভুসিমাল ব্যবসায়ী মারা গেছেন।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ভুসিমাল কিনে সাইকেলযোগে বাড়িতে ফেরার সময় রাস্তাতে পড়ে গিয়ে হিটস্ট্রোক করে মারা যান তিনি।

আব্দুস সালাম আমঝুপি গ্রামের পশ্চিমপাড়ার কিতাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া।

Advertisement

মৃতের স্বজনরা জানান, আব্দুস সালাম গ্রামের একটি পাড়া থেকে ভুসিমাল কিনে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিলেন। পথের মধ্যে প্রচণ্ড গরমে তিনি সাইকেল থেকে পড়ে যান। পরে অচেতন অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সউদ কবীর বলেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন। তার পারিবারের লোকজন ঘটনার যে বর্ণনা দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত গরমে আব্দুস সালাম হিটস্ট্রোকে মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!