ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমিতে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ২৭ এপ্রিল ২০২৪
জমিতে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
রাণীনগর থানা। ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে তীব্র তাপদাহে জমিতে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে রেজাউল ইসলাম নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক রেজাউল উপজেলার রঞ্জনিয়া গ্রামের কছির উদ্দিনের ছেলে। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবার।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে বড়গাছা গ্রামের সোলাকুরা মাঠে রেজাউলসহ বেশ কয়েকজন শ্রমিকরা এক ব্যক্তির জমিতে ধান কাটছিলেন। ধান কাটার পর জমি থেকে ধান বহনের জন্য দুপুরের দিকে রেজাউল ধানের ভার বাধছিল। এ সময় প্রচণ্ড গরমে রেজাউল হিটস্ট্রোক করে মাটিতে পড়ে যান। সেখানে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ বলেন, শ্রমিক রেজাউলের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কিছু জানায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!