মৃত হোসেন মুকুলের (২৭) বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।
প্রাণ আরএফএল কোম্পানির মুন্সীগঞ্জ শহরের সেলস রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রোকন জানান, শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের অদূরে মুন্সীরহাট এলাকায় মাঠপর্যায়ে কর্মরত অবস্থায় তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়েছে। তার হিটস্ট্রোকের লক্ষণ ছিল বলে জানান তিনি।
মৃত হোসেন মুকুলের মরদেহ তার নিজ জেলায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।