ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে অতিরিক্ত গরমে ২ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ২৮ এপ্রিল ২০২৪
মাদারীপুরে অতিরিক্ত গরমে ২ জনের মৃত্যু
ফাইল ছবি

মাদারীপুরে তীব্র গরমে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন কালকিনি ও অপরজন ডাসারের বাসিন্দা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত সরদার (৫৫) কালকিনি পৌর এলাকার পশ্চিম শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা এবং মোসলেম ঘরামি (৬০) ডাসারের কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, নিহত শাহাদাত একজন পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি সকালে নিজ বাড়িতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি বাড়িতেই মারা যান। এদিকে রোববার দুপুরে প্রচণ্ড গরমে মোসলেম ঘরামি নামে এক কৃষক অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড গরমে দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!