ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ২৫ এপ্রিল ২০২৪
নোয়াখালীতে হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় হিটস্ট্রোকে ঋতু সুলতানা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ছয়ানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনির হোসাইন। এর আগে, বুধবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে মারা যায় ঋতু। 

ঋতু উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাদারি গ্রামের কবিরাজ বাড়ির মো. ইসমাইলের মেয়ে। সে স্থানীয় ছয়ানী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয়। 

Advertisement

শিক্ষার্থীর বাবা ইসমাইল জানান, বুধবার রাতে ঋতু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তিনি স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে বাড়িতে নিয়ে আসেন। চিকিৎসক গিয়ে ঋতুকে মৃত অবস্থায় পান। প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান তিনি।

শিক্ষক মনির হোসাইন বলেন, ঋতুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছয়ানী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। ঋতুর মৃত্যুতে তার বাড়িতে ছুটে যান সহপাঠী ও শিক্ষকরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!