পরিবার সূত্রে জানা যায়, নুর ইসলাম মাস্টার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে প্রথমে তার মাথায় পানি ঢালেন। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বেলা ১১টার দিকে বৃদ্ধ নুর ইসলাম মাস্টার মারা যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)