ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদক সেবনের ভিডিও করায় নারীর ওপর হামলা 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৫, ২৭ এপ্রিল ২০২৪
মাদক সেবনের ভিডিও করায় নারীর ওপর হামলা 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ইটনায় মাদক সেবনের ভিডিও করায় মহিলা গ্ৰাম পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে জয়সিদ্দি ইউপির রায়হাটি গ্ৰামে এ ঘটনা ঘটে। হামলায় আহত মহিলা গ্ৰাম পুলিশ শিউলি আক্তার রীমা রায়হাটি গ্ৰামের গিয়াস উদ্দিনের মেয়ে।

তিনি জানান, গত ১৮ এপ্রিল মো. তাজুল ইসলাম, তাজ্জত আলীসহ তিনজন গাঁজা সেবন করছিলেন। গাঁজা সেবনের ভিডিও চিত্র ধারণ করে ইটনা থানার অফিসার ইনচার্জকে দেখালে বিষয়টি তারা জানতে পারেন। এতে আমার ওপর ক্ষুব্ধ হয়ে শনিবার দুপুরে অশ্লীল ও কুরুচিপূর্ণ গালিগালাজ করে একপর্যায়ে আমার ওপর হামলা চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ডান হাতে বটি দিয়ে আঘাত করে। আহত শিউলি আক্তার রীমা ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 

রায়হাটি গ্ৰামের মৃত চাঁন্দালী মিয়ার ছেলে মো. বজলু মিয়া এবং বীরকুল গ্ৰামের মৃত আবু চাঁন মিয়ার ছেলে মো. তাজ্জত আলীর নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!