ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তার আইল্যান্ডে নবজাতকের মরদেহ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ২৬ এপ্রিল ২০২৪
রাস্তার আইল্যান্ডে নবজাতকের মরদেহ
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে রাস্তার আইল্যান্ড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, রাস্তার আইল্যান্ডে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, কে বা কারা ঐ নবজাতকের মরদেহ ফেলে গেছে তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!