ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌরসভার সামনে কাচারি পুকুর থেকে একটি নবজাতের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, নবজাতকের অভিভাবককে শনাক্ত করা যায়নি। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে পুকুরে ফেলে গেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.png)