ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাবদাহে পুড়ছে মেহেরপুর 

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৬ এপ্রিল ২০২৪
দাবদাহে পুড়ছে মেহেরপুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড দাবদাহের কারণে মেহেরপুরে রাস্তা-ঘাট জনশূন্য। শুকিয়ে যাচ্ছে খাল-বিল ও পুকুরের পানি। হাঁসফাঁস করছে প্রাণীকূল। ক্ষেত-খামার পুড়ে যাচ্ছে। 

বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকলেও প্রচণ্ড গরমে বিদ্যুতের বাতাসেও যেনো আগুন ঝরছে। কোথাও কোনো স্বস্তি পাচ্ছে না প্রাণীকূল। বৃষ্টির জন্য হাহাকার করছে মানুষ। বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবুও বৃষ্টির দেখা মিলছে না।

এদিকে, প্রচণ্ড তাপমাত্রার কারণে কৃষকরা মাঠে যাচ্ছে ভোরে। আর কাজ সেরে বাড়ি ফিরছে সকাল ৮ টায়। 

Advertisement

শুক্রবার দুপুর ১২ টার সময় মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৫ সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!