ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২৬ এপ্রিল ২০২৪
তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউপির মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকার বাংলাটি নিকটস্থ এলাকায় বৈদ্যুতিক মোটরে বোরো ক্ষেতে পানি দিতে যান। ওই সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে পড়লে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। এতে করে ক্ষেতের পানিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে বিদ্যুৎপৃষ্ট ছেলের নিথর লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা।

Advertisement

জানা যায়, মুরাদ হোসেন ছোট থেকে তেঁতুলিয়ার মহল্লালজোত এলাকায় নানা আজিজুলের বাড়িতে বেড়ে উঠেছেন। কৃষি কাজের পাশাপাশি পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় বলেন, বোরো ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আবেদনের পর তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!