ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জানাজা থেকে ফিরছিলেন, পথেই লাশ হলেন মা-ছেলে

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯, ২৫ এপ্রিল ২০২৪
জানাজা থেকে ফিরছিলেন, পথেই লাশ হলেন মা-ছেলে
ফাইল ফটো

রাজশাহীর চারঘাট উপজেলায় আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ডাকরা ইউনিয়নের সেন্টারের মোড় এলাকার আবুল কালামের ছেলে আরিফ ইসলাম আরেজ ও আবুল কালামের স্ত্রী পিঞ্জিরা বেগম।

Advertisement

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পিঞ্জিরা বেগমের খালা মারা যান। বুধবার সকালে পিঞ্জিরা বেগম ও তার ছেলে আরিফ ইসলাম জানাজায় অংশ নিতে রাজশাহীর বিনোদপুর এলাকায় যান। জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মা-ছেলে। পথে চারঘাট-বাঘা আঞ্চলিক মহাসড়কের হেমন্তের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে আরিফ ইসলাম ও মা পিঞ্জিরা বেগম।

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!