মৃত হযরত আলী উপজেলার খড়িঞ্চি মাঝেরপাড়ার মৃত বাবর আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী খড়িঞ্চি ওয়ার্ডের ইউপি সদস্য লিটন হোসেন।
তিনি বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মাঠে ঘাস কাটতে যান হযরত আলী। মাঠের পাশে তাদের বাঁশঝাড় রয়েছে। ঘাস কাটা শেষে ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি।
.png)
মেম্বর আরো বলেন, এ সময় হযরত আলীর সঙ্গে তার স্ত্রী ছিলেন। স্বামীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তিনি চিৎকার দেন। তখন আশপাশের লোকজন গিয়ে তাকে বাড়ি আনার সময় মারা যান হযরত আলী।
উল্লেখ্য, যশোরে টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। বুধবার যশোরের সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া দফতর।