ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৬, ২৪ এপ্রিল ২০২৪
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ডব্লিউ-এর ডি ব্লকের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন ২ নম্বর ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

Advertisement

তিনি জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ২ নম্বর ক্যাম্পের ডব্লিউ-এর ডি ব্লকের মসজিদের পাশে রোহিঙ্গা যুবক সৈয়দুল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সৈয়দুল আমিন।

তিনি আরো জানান, কী কারণে এ খুনের ঘটনা তা নিশ্চিত নয় পুলিশ। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!