ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের গেট সাজসজ্জায় চেয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৮, ২২ এপ্রিল ২০২৪
বিয়ের গেট সাজসজ্জায় চেয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের গেটের সাজসজ্জার সময় চেয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরপার্বতী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীহাট বাজারের জনপ্রিয় কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তিনি বিয়ের ডেকোরেশনে কাজ করতেন। 

নিহত দ্বীন মোহাম্মদ খোকন একই উপজেলার সিরাজপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ফরাজী বাড়ির আলী আহমদের ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌধুরীহাট বাজারের হাফেজ মোশারেফ হোসেনের জনপ্রিয় কমিউনিটি সেন্টারে গত ৬ বছর যাবত খোকন গেট মিস্ত্রীর কাজ করতেন। দুপুরে সেখানে চরপার্বতী ইউনিয়নের মেহেরুন নেছা এলাকার মিস্টারের ছেলের সঙ্গ একই ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাবুলের মেয়ের সঙ্গে বিয়ের অনুষ্ঠান নির্ধারিত ছিল। এজন্য তিনি সকালে ওই কমিউনিটি সেন্টারের সামনে থাকা গেইটের নিচের অংশে কাপড়ের সাজসজ্জার কাজ শুরু করেন। ওই সময় চেয়ার থেকে পড়ে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। এতে তাৎক্ষণিক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।     

চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।  নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ তাদের বাড়িতে নিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি।   

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!