আহতদের রাজৈর উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় দুই বাসের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর রাস্তার দুই পাশে প্রায় ৮ কি.মি এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার বড় ব্রিজ নামক স্থানে একটি ইজিবাইককে অভারটেক করার সময় বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও অপরদিকে থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০ জন যাত্রী আহত হন।
.png)