ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২০ এপ্রিল ২০২৪
সরাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুলতান নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান (২৩) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আতাউর রহমানের ছেলে। 

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নাসিরনগর থেকে পাঁচজন যাত্রী নিয়ে বিশ্বরোডে আসার পথে সরাইল ধরন্তী এলাকায় অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা সুলতান নিহত হন। বাকিরা আহত হন।

Advertisement

তিনি আরো জানান, অটোরিকশার যাত্রীরা সবাই হোটেলের শ্রমিক ছিলেন। তারা আশুগঞ্জের একটি হোটেলে কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!