শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম চরগড়গড়ী আলহাজ মোড় পশ্চিমপাড়ার বাসিন্দা।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- সাজু হুদী (৫০), জামাত ফকির (৫০), নাসিরউদ্দিন (৩০), জিল্লুর, ওলিউর রহমান, মজিদ, ইছাই প্রামানিক, মো. মিঠুন (৩৫), মোসলেম উদ্দিন (৬০), মানু প্রামানিক (৫৫), মো. খোকন প্রামাণিক (৩৫), নুর বেগম (৫০)।
.png)
জানা গেছে, কয়েকদিন আগে জমিজমা নিয়ে বিরোধের জেরে ধরে দুই পক্ষের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গত দুইদিনে দুই পক্ষের মধ্যে ছোটোখাটো মারামারিও ঘটে। এসব ঘটনার জেরে শুক্রবার বিকেল ৩টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে ঘটনাস্থলেই খাইরুল মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। আহতরা হাসপাতালে ভর্তি। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।