ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে প্রাণ গেল ভারতীয় নাবিকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৬, ২১ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে প্রাণ গেল ভারতীয় নাবিকের
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ নামে এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে বন্দরের বহির্নোঙরে এ ঘটনা ঘটে।

নিহত সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ ভারতের গুজরাট এলাকার বাসিন্দা। তিনি এমভি ট্রিস্টার ডুগন নামে পানামার পতাকাবাহী জাহাজে ‘অ্যাবল সী-ম্যান’ পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, আলফা অ্যাংকরেজে অবস্থানরত এমভি ট্রিস্টার ডুগন জাহাজে কাজ করার সময় একজন নাবিক পিছলে ওপর থেকে ডেকে পড়ে মারা যান। অপরিশোধিত চিনি নিয়ে বন্দরে এসেছিল জাহাজটি। যেটির স্থানীয় এজেন্ট হাসান শিপিং লাইনস।

Advertisement

তিনি আরো বলেন, নাবিক মারা যাওয়ার বিষয়টি জাহাজের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!