ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাঁচবিবিতে সড়কে ও বৈদ্যুতিক তারে জড়িয়ে দু’জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২০ এপ্রিল ২০২৪
পাঁচবিবিতে সড়কে ও বৈদ্যুতিক তারে জড়িয়ে দু’জনের মৃত্যু
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে সেচপাম্পের বিদ্যুতের তারে জড়িয়ে জিয়ারুল কায়সার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল কায়সার ঐ গ্রামের জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্প বসান কৃষক জিয়ারুল কায়সার। কিন্তু ঐ পাম্পে বিদ্যুৎ সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

Advertisement

এদিকে, পাঁচবিবি শহরের দানেশপুর এলাকায় মোটরসাইকেলে দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত মাহবুব হোসেন (৩৫) উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি দুধ বিক্রিতা বলে জানা গেছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!