ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেট প্রেস ক্লাবের নেতৃত্বে ইকরামুল-সিরাজুল

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৯, ১৯ এপ্রিল ২০২৪
সিলেট প্রেস ক্লাবের নেতৃত্বে ইকরামুল-সিরাজুল
সিলেট প্রেস ক্লাবের নেতৃত্বে ইকরামুল-সিরাজুল -ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে সাংবাদিকতার শতবর্ষের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৫ সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেস ক্লাবের নতুন সভাপতি ইকরামুল কবির ইকু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট প্রেস ক্লাব ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টায় ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি খালেদ আহমদ ও বাপ্পা ঘোষ চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, কোষাধ্যক্ষ আনিস রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শেখ আশরাফুল ইসলাম নাসির, আব্দুর রাজ্জাক ও সুনীল সিংহ।

এদিকে রাতেই সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় মেয়র নবনির্বাচিত নেতাদের হাত ধরে সিলেট প্রেস ক্লাব আরো বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!