শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে বাহুবল উপজেলার ডাকবাংলো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার রাজনগর গ্রামের কামাল মিয়ার ছেলে সজিব মিয়া এবং একই গ্রামের সালমান মিয়া।
পুলিশ জানায়, শনিবার রাতে মোটরসাইকেলে সিলেট থেকে নরসিংদী যাচ্ছিলেন সজিব ও সালমান। পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাবাজার বৃন্দাবন এলাকায় পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সজিব ও সালমান। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
.png)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, নরসিংদীর দুই যুবক মোটরসাইকেলে সিলেট বেড়াতে আসেন। সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে রাতেই বাড়ি ফিরছিলেন তারা। পথে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরো জানান, মরদেহ দুটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গাড়িগুলো পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।