ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৩, ৭ এপ্রিল ২০২৪
সিলেটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে ফেনসিডিলসহ মো. মোশারফ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১টার দিকে চৌহাট্টাস্থ সিলেট সরকারী আলীয়া মাদরাসা এলাকা থেকে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোশারফ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কলাগাঁও এলাকার মো. আলাল মিয়া ছেলে।

 পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে আলিয়া মাদরাসার পাশে পূবালী  ব্যাংকের কাছে রাস্তায় অভিযান পরিচালনা করে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আলালকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!