জেলা ডিবি পুলিশের (দেওয়ানগঞ্জ) ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের শেষে সোমবার বিকেলে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত জুয়াড়িরা কদমতলী ও চর বাহাদুরাবাদ এলাকায় বৈশাখী মেলায় জুয়ার আসর বসিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
.png)
এদের মধ্যে রয়েছেন- রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, রুবেল মিয়া, হাসান মিয়া, শফিকুল ইসলাম, লাল মিয়া, মাহাবুল, লাল মিয়া, বাদল হোসেন, মুছা আলী, ময়জ উদ্দিন, বদিউজ্জামান, সামিউল হক, বাদশা, সুমন মিয়া, তাজিল মিয়া, লাল মিয়া, রাশেদুল ইসলাম ও রবিউল ইসলাম।
ওসি সোহেল রানা জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের শেষে সোমাবার জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।