ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) উপজেলার নওদাবাস ইউনিয়নের চৌপুতি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী হাতিবান্ধা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, চৌপুতি বটতলা এলাকার মকবুল হোসেনের ছেলে তাইজুল ইসলাম ঈদের দিন সকালে তার ভাতিজাদের ২০ টাকা করে ঈদ সালামি দিলে তার স্ত্রী রাশেদা বেগম ২০ টাকার পরিবর্তে ১০ টাকা দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদা বেগম দা দিয়ে তার স্বামী তাইজুল ইসলামকে কোপ দেন। এতে তাইজুলের ঘাড়ের নিচে কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
.png)
তাইজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন তাইজুলের স্ত্রী রাশেদা বেগম। তার দাবি, তাইজুল তাকে ঐ দা নিয়ে আঘাত করার চেষ্টা করেন এতে তিনি বাধা দিলে দা তার স্বামী ঘাড়ের নিচে লাগে।
হাতীবান্ধা থানার ওসি নির্মল চন্দ্র রায় বলেন, এ ঘটনায় উভয়েই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।