ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে চিপসের কারখানায় ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১০ এপ্রিল ২০২৪
হবিগঞ্জে চিপসের কারখানায় ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের চিপস কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে দমকলবাহিনী।

বুধবার (১০ এপ্রিল) বিকেল ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস কারখানায় হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসেছে।

Advertisement

চিপসের কারখানায় আগুনশায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন জানান, বিকেল ৫টা পর্যন্ত আগুণ নিয়ন্ত্রণে আনা যায়নি। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!