এদিকে, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ঈদগাহ ময়দানের প্রস্তুতি কাজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৈরী আবহাওয়ায় যাতে নামাজে কোনো রকম ব্যঘাত না ঘটে সেজন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে ও মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে।
.png)
এছাড়াও জেলা শহরের শেরপুর, কাউতলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটার স্টেডিয়াম, ভাদুঘর ফাঁটা পুকুর ঈদগাহ ময়দান, ভাদুঘর শাহী মসজিদ প্রাঙ্গন, ট্যাংকের পাড় মাঠ, পূর্বমেড্ডা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণ, শরীফপুর ঈদগাহ মাঠসহ জেলার ৯৮৬টি ঈদগাহ ও ৪৯৬টি মসজিদে সকাল ৮টা থেকে ৯টার ভেতর ঈদের জামাত অনুষ্ঠিত হবে।