ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে ভিজিএফের চাল পাচ্ছে দেড় লক্ষাধিক পরিবার

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১২, ৮ এপ্রিল ২০২৪
শেরপুরে ভিজিএফের চাল পাচ্ছে দেড় লক্ষাধিক পরিবার
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের পাঁচ উপজেলায় এবার বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে ১ লাখ ৫১ হাজার ৫৭২টি পরিবার। বিনামূল্যে প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি হারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৫১৫.৭২ মেট্রিক টন চাল।

রোববার বিকেলে জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার এসএম আল-আমিন এসব তথ্য জানান।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অধীনে ভিজিএফ কর্মসূচির আওতায় এবার জেলার দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তির মাঝে বিতরণের লক্ষ্যে ওই বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের জন্য ৭০ হাজার ৭৫৯টি কার্ডের বিপরীতে ৭০৭.৫৯ মেট্রিক টন, নালিতাবাড়ীতে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের জন্য ৩২ হাজার ৭৪৩টি কার্ডের বিপরীতে ৩২৭.৪৩ মেট্রিক টন, শ্রীবরদীতে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের জন্য ২১ হাজার ৫০০টি কার্ডের বিপরীতে ২১৫ মেট্রিক টন, নকলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের জন্য ১৩ হাজার ৯৪৩ টি কার্ডের বিপরীতে ১৩৯.৪৩ মেট্রিক টন এবং ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নের জন্য ১২ হাজার ৬২৭টি কার্ডের বিপরীতে ১২৬.২৭ মেট্রিক টন চাল উপবরাদ্দ দেওয়া হয়েছে।

Advertisement

এরইমধ্যে ৫ উপজেলার ৫২টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ওইসব চাল দুস্থদের মাঝে বিতরণের কাজ চলছে। ঈদের আগেই ওই বিতরণের কাজ শেষ করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!