এর আগে, শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর বাজার থেকে আসামিকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা। অভিযুক্ত সাকিব নকলার বাদাগৈড় গ্রামের বাসিন্দা।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী জানান, ধর্ষণের শিকার শিশুটির বাবা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। সেই সুবাদে ভিকটিম তার চাচার বাসায় বসবাস করে আসছিলেন। এ সুযোগে সাকিব তার ভাতিজিকে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ভালো পোশাক ও খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই গ্রামের একটি নির্জন ফাঁকা জায়গা নিয়ে যান। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির আরেক চাচা বাদী হয়ে গত ২৯ ফেব্রুয়ারি নকলা থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
.png)
তিনি আরো জানান, আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে এতদিন আত্মগোপনে ছিলো। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সাকিবকে গ্রেফতার করে র্যাব।