ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতিয়া নদীতে মিলল শিশুর মরদেহ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৬ এপ্রিল ২০২৪
ডাকাতিয়া নদীতে মিলল শিশুর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে কৃষ্ণ চন্দ্র দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।

শিশু কৃষ্ণ চন্দ্র দাস চাঁদপুর জেলার সদর থানাধীন চর মায়েশা গ্রামের বিশ্বজিৎ চন্দ্র দাসের ছেলে।

লেফটেন্যান্ট সিয়াম-উল-হক বলেন, শনিবার দুপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু কৃষ্ণ চন্দ্র দাস। কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক ৬ সদস্যবিশিষ্ট উদ্ধারকারী দলসহ জেলার সদর থানার সাহেব বাজারের চর মায়েশা এলাকায় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় শিশু কৃষ্ণ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!